জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত চারজন উপ-মহাপুলিশ পরিদর্শককে (ডিআইজি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রামের ৯ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকার

 

এপিবিএন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে ঢাকা আরআরএফ এর কমাড্যন্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply