কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলা শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামে ভূঁইয়া বাড়ি বংশের সঙ্গে সালাম মেম্বার বাড়ি বংশের মধ্যে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনূর রসিদ।
সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন, মাসুদ মিয়া (৩০), শাকিল মিয়া (২৫), রুমান মিয়া (৩৩), এমাদ হোসেন (৬০), জিহাদ মিয়া (২৫), শাহবুদ্দিন মিয়া (২৮), আরিফ মিয়া (২২), রুবেল হোসেন (৩০), আব্দুর রসিদ (৫৫), জিবন মিয়া (২০), মাসুম মিয়া (২৪), রিয়াদ মিয়া (১৮), হান্নান মিয়া (২০), হুমায়ুন কবির (২৬), শফিকুল ইসলাম (৩৫), অনন্ত মিয়া (১৬), শাহিন মিয়া (১৭), বিল্লাল মিয়া (৩৫)।
এদের মধ্যে এমাদ মিয়ার অবস্থার অবনতি থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বিল্লাল মিয়া, আরিফ মিয়া ও জিহাদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।






