চট্টগ্রাম সীতাকুণ্ডে যুবদল ক্যাডারের ছুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। তিনি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত আবু নাসেরের পুত্র। এ ছাড়াও তিনি স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত ওয়ার্ড কমিটির সভাপতি।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোটদারগারো বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবদল কর্মী সাখাওয়াত হোসেন সাখার অনুসারীদের দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত কলিমুদ্দিনের বড় ভাই তসলিম উদ্দিন বলেন, সাখাওয়াত হোসেন সাখা এলাকার চিহ্নিত মাদককারবারি। আমার ভাই তাকে ইয়াবা ব্যবসা করতে বাধা দেওয়ার কারণেই সে তার দলবল নিয়ে আমার ভাইকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। সে যুবদল নেতার নাম ভাঙিয়ে মাদকের ব্যবসা করে। কলিমুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার ছিল।
তবে ঘটনার পর থেকে অভিযুক্ত সাখাওয়াতের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটিতে সংযোগ দেওয়া সম্ভব হয়নি।