আন্তর্জাতিক

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করছে যুক্তরাষ্ট্র

চীনের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে বেশ বিপাকে পড়েছেন চীনা শিক্ষার্থীরা। দেশটি চীনা শিক্ষার্থীদের ভিসা ‘আক্রমণাত্মকভাবে’ বাতিল করছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত চীনা ছাত্রদের ভিসা ‘আক্রমণাত্মকভাবে’ বাতিল করার ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই পদক্ষেপের মধ্যে থাকবে ‘চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত বা গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যয়নরত’ ছাত্ররা।

সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় ২৮০,০০০ চীনা ছাত্র অধ্যয়ন করছিল। এই সিদ্ধান্ত কতজন ছাত্রকে প্রভাবিত করবে, তা এখনও স্পষ্ট নয়।

নিউজ ডেস্ক:

Leave a Reply