রাজধানীর আগারগাঁও থানার ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজা সেলিম ও ইউনিট সহ-সভাপতি হাবিবুর রহমান পান্নার বিরুদ্ধে টেন্ডার অংশ গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
৩১ জন সিডিউল ক্রয় করলে নিজেদের বলয় থাকা ৩টি সিডিউল ব্যতিত অন্য কাউকে টেন্ডারে অংশ নিতে দেওয়া হয়নি। টেন্ডারে অংশ ৩জনের মধ্যে দুইজন তাদের ভাই। যারাই টেন্ডারের অংশ নিতে গিয়েছে তাদেরকে মারধর ও ভয়ভীতি দেখানো অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রেজা সেলিম ও পান্না সিন্ডিকেট করে তাদের দলবল নিয়ে প্রায় ২কোটি টাকার ওপেন টেন্ডার ১কোটি টাকায় নেওয়ার জন্য তাদের ব্যতিত অন্য কাউকে দরপত্রে অংশ গ্রহণ করতে দেননি।
গত বৃহস্পতিবার শেরে বাংলা নগরের পর্যটন করপোরেশন ভবনের সামানে সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি দেখিয়ে দরপত্র অংশগ্রহনে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।






