বিনোদন

জাহ্নবী পোশাকের অংশ বয়ে নিয়ে গেলেন পরিচালক

৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার (২৪ মে) পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা গেছে বলিউডের বেশ কিছু তারকাকে। এ বছরও সেই আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি।

কার কেমন সাজ-পোশাক তা নিয়ে উৎসুক থাকেন দর্শকরাও।

এবারও ব্যতিক্রম নয়। কান উৎসব শেষের পথে। এর মধ্যেই বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ইতোমধ্যে দেখে ফেলেছেন অনুরাগীরা।

উৎসবে পা রেখেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা। 

সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন জাহ্নবী কাপুর। তারকাসন্তান হওয়ার জন্য তাকে নিয়ে ভ্রূ কুঁচকেছেন অনেকেই।

কখনো আবার চেহারার গড়ন, কখনো বা তার অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবীকন্যা।

 

এদিকে জনসমক্ষে জাহ্নবী কাপুরকে অপমান করা হয়েছে বলে দাবি করলেন পরিচালক নীরজ ঘেওয়ান। নীরজের ছবি ‘হোমবাউন্ড’ প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লালগালিচায় জাহ্নবীর পাশে দেখা গেছে পরিচালককেও।

নিউজ ডেস্ক:

Leave a Reply