প্রকাশ হয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘ওয়ার ২’-এর ট্রেলার। দুর্দান্ত অ্যাকশন আর মারকাটারি ঝলকে পর্দায় হাজির হতে যাচ্ছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। যশরাজ স্পাই ইউনিভার্সের এ গল্পে এবার হৃতিকের সঙ্গী হয়েছেন কিয়ারা আদভানি। আর ট্রেলারে প্রথম লুকেই তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে কিয়ারার বিকিনি দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছে। কেউ কেউ দীপিকার সঙ্গে তুলনা করছেন অভিনেত্রীর। কারো মতে, দীপিকার চেয়ে কিয়ারাই বেশি আগুন ছড়িয়েছেন বিকিনিতে। কেউ বলছেন, আগামীতে দীপিকার জায়গাটা কিয়ারাই নেবেন। কারো মন্তব্য, ক্যাটরিনা বা দীপিকার নন, যশরাজ ফ্র্যাঞ্জাইজির সবচেয়ে আবেদনময়ী নায়িকা কিয়ারা আদভানিই।

বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন কিয়ারা আদভানি। ‘ওয়ার ২’ করার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার সুংসবাদ দিয়ে কাজ থেকে বিরতি নিয়েছেন এ অভিনেত্রী। তাকে মেট গালাতে দেখা গিয়েছে বেবি বাম্প নিয়ে। পাশে ছিলেন তাদর স্বামী ও সিদ্ধার্থ মালহোত্রা। দাম্পত্য জীবন, ক্যারিয়ার ও অনাগত সন্তানের প্রত্যাশা- সব মিলিয়ে নিজের সোনালি সময় পার করছেন কিয়ারা।






