নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা আর অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার। বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্যও আলোচনায় আসেন। তবে এবার হত্যার হুমকি পেলেন এ নায়িকা।
ফেসবুক পোস্টে এ নায়িকা লেখেন, ‘গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে , কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে।
অভিনেত্রীর সেই পোস্টে অনুরাগীরা মন্তব্য করে জানাচ্ছেন প্রতিবাদ। অনেকেই তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছেন।






