বিনোদন

রাশমিকার সঙ্গে বিচ্ছেদ, নতুন কাউকে খুঁজছেন বিজয়!

বেশ অনেকদিন ধরেই রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। চলতি বছরের শুরুর দিকে আলাদা আলাদা সাক্ষাতকারে তারা নিজেরাও জানিয়েছিলেন যে, তারা সিঙ্গেল নন। নানা সময়ে আকার-ইঙ্গিতে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন তারা একে অপরকে ডেট করছেন। সরাসরি কিছু না বললেও তাদের প্রেম ছিল ‘ওপেন সিক্রেট’।

তাই প্রায়ই অনুরাগীদের মনে প্রশ্ন—কবে বিয়ে করছেন বিজয়-রাশমিকা? কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম এবং জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের উত্তর কিছুটা হতাশ করেছে ভক্তদের। ইঙ্গিতে যেন বুঝিয়ে দিয়েছেন রাশমিকার সঙ্গে এখন আর তার কিছু নেই।

সাক্ষাৎকারে বিজয়কে জিজ্ঞাসা করা হয়, জীবনসঙ্গীর মাঝে তিনি কী কী গুণ খোঁজেন? এর জবাবে বিজয় সোজাসাপ্টা বলেন, ‘আমি এই মুহূর্তে জীবনসঙ্গীর খোঁজ করছি না।’

যদিও পরবর্তী প্রশ্নে কিছুটা নরম সুরে কথা বলেন, কিন্তু রাশমিকার প্রসঙ্গে কোনও সরাসরি উত্তর দেননি।

তাকে জিজ্ঞাসা করা হয়, রাশমিকার মতো কেউ কি আপনার জন্য উপযুক্ত জীবনসঙ্গী? তখন বিজয় বলেন, ‘যে কোনও ভালো মনের ভালো নারীই উপযুক্ত।’

কিছুদিন আগেই ওমানে নিজের জন্মদিন পালন করতে গিয়েছিলেন রাশমিকা। সেখানে সমুদ্রসৈকত থেকে তোলা ছবি শেয়ার করেছিলেন তিনি। ঠিক একই সময়, একই জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন বিজয়ও।

তাই অনেকেই ধরে নিয়েছেন তারা একসঙ্গে ছিলেন। 

তবে এবার জীবনসঙ্গীর প্রসঙ্গে বিজয়ের সোজাসাপ্টা এড়িয়ে চলা অনুরাগীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে—তাদের সম্পর্ক কি তবে শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ থাকবে?

নিউজ ডেস্ক:

Leave a Reply