সারা বছর কোঁকড়ানো চুল ভালো রাখতে হলে চাই বাড়তি যত্ন ও সচেতনতা। কারণ এই ধরনের চুল স্বাভাবিকভাবে রুক্ষ এবং সহজে জট পড়ে যায়। ফলে ভুল পদ্ধতিতে চিরুনি চালানো বা অযত্ন করলেই চুল ভেঙে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, চুল ও মাথার ত্বকে সঠিক তেল ব্যবহার ও নিয়মিত ম্যাসাজ করলে কোঁকড়ানো চুল সুস্থ ও প্রাণবন্ত থাকে।
কেন প্রয়োজন তেল ম্যাসাজ?
বিশেষজ্ঞরা বলছেন, কোঁকড়ানো চুলের যত্নে মাথার ত্বক ও চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে তেল মালিশ করা অত্যন্ত জরুরি। এতে চুলে আর্দ্রতা বজায় থাকে, রুক্ষতা কমে এবং চুল ঝলমলে দেখায়। তবে যাদের স্ক্যাল্প অতিরিক্ত তৈলাক্ত, খুশকিযুক্ত বা খুব সেনসিটিভ, তাদের ক্ষেত্রে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কোন তেল সবচেয়ে কার্যকর?
জোজোবা ওয়েল
কোঁকড়ানো চুলের জট ছাড়াতে এবং শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে।
হালকা হওয়ায় সহজে চুলে মিশে যায়।
অলিভ অয়েল
ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তেল চুলে আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। নিয়মিত ব্যবহারে চুল মসৃণ ও নরম হয়।
আর্গন ওয়েল
এই তেলে থাকা ভিটামিন ই কোঁকড়ানো চুলের জন্য আদর্শ।এটি চুলের ভঙ্গুরতা কমায় এবং উজ্জ্বলতা বাড়ায়।
নতুন চুল গজাতে সাহায্য করে। তবে ভারী ও ঘন হওয়ায় অন্য হালকা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই ভালো।
মেথি তেল
মেথি ও নারিকেল তেল মিশিয়ে গরম করে বানানো এই তেল চুল পড়া রোধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। এতে চাইলে কারিপাতা ও কালোজিরা যোগ করা যেতে পারে।
অতিরিক্ত যত্নের টিপস
চুল আঁচড়ানোর সময় নরম চিরুনি ব্যবহার করুন।
আলতো হাতে শ্যাম্পু করুন।
ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমান, এতে জট কম হয়।
সপ্তাহে অন্তত একদিন তেল ম্যাসাজের অভ্যাস করুন।






