সারাদেশ

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত একাধিক মামলার আসামি মো. আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর কবির। গতকাল সোমবার (১২ মে) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল খালেক মোল্লা ঢাকার আশুলিয়া থানাধীন নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। হত্যাচেষ্টা মামলার একটিতে তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, গ্রেপ্তারকৃত আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লাকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply