কলকাতার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এখানে আকাশ নীল ধারাবাহিক নাটকে শেষ অভিনয় করেছেন। ২০২০ সালে সম্প্রচারিত হয়েছিল ধারাবাহিকের শেষ পর্ব। তারপর ‘সান বাংলা’র একটি ধারাবাহিকে নায়িকাকে দেখা গেলেও তা খুব একটা প্রভাব ফেলেনি অভিনেত্রীর ক্যারিয়ারে।
গত পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে।
প্রতিদিনের খুঁটিনাটি সামাজিক মাধ্যমেপোস্ট করেন অনামিকা। বলা যেতে বাকিদের মতো তিনি এখন ‘ব্লগার’।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এক মাসও হয়নি। দর্শকের থেকে আমি যা ভালোবাসা পাচ্ছি, তাই ব্লগিং খুবই উপভোগ করছি। আর সঙ্গে ভালো আয় হচ্ছে, কেন করব না? তবে অভিনয়টাও যে সেই সঙ্গে চালিয়ে যেতে চান তিনি সে কথাও স্বীকার করেছেন
এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর আর সেভাবে কেন তাকে পর্দায় দেখা গেল না? এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, সত্যি বলছি আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে তা হলে আমার কিছু যায় আসে না।
এরমধ্যে কিছু ছোট চরিত্রের সুযোগ এসেছিল তার কাছে। কিন্তু এখন সেভাবে কোনও নতুন কাজের সুযোগ নেই। তিনি বলেন, ‘কাউকে ভয় পাই না আমি। হাতে কাজ নেই এখন।






