শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশসংযোগ’ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাতে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ৩০/৪০ জনের একটি দল ‘দৈনিক দেশসংযোগ’ অফিসের শার্টারের তালা ভেঙে টেবিল-চেয়ার, কম্পিউটারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।






